
আইপিএল ২০২৬-এ এক দুর্দান্ত ম্যাচে Rohit Sharma আবারও প্রমাণ করলেন কেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। Mumbai Indians বনাম Kolkata Knight Riders ম্যাচে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তিনি খেললেন অসাধারণ এক ইনিংস।
কেকেআর প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২০ রান তোলে, যেখানে Ajinkya Rahane ও অঙ্গকৃষ্ণ রঘুবংশী গুরুত্বপূর্ণ অর্ধশতক করেন। লক্ষ্যটা কঠিনই ছিল, কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় শুরু থেকেই।
এটা কি করলো রোহিত শর্মা? যেখানে তাড়াহুড়ো করতে গিয়ে মাত্র ৩৯ বলে ৭৮ রানে তিনি খেললেন
রান তাড়া করতে নেমে রোহিত মাত্র ৩৯ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল দুর্দান্ত টাইমিং, পাওয়ার এবং আক্রমণাত্মক মনোভাব—যা কেকেআরের বোলারদের পুরো চাপে ফেলে দেয়।
এই ইনিংসের মাধ্যমে তিনি আইপিএলে নিজের ৫০তম অর্ধশতক পূর্ণ করেন। এর ফলে তিনি এমন একটি তালিকায় যোগ দেন যেখানে রয়েছেন Virat Kohli, David Warner এবং Shikhar Dhawan।
এখন পর্যন্ত ১১৬১ রান যা আইপিএলে ইতিহাসে কোন একটি দলের বিরুদ্ধে সর্বাধিক রান
এছাড়াও, এই ম্যাচে আরেকটি বড় রেকর্ড গড়েন রোহিত। কেকেআরের বিপক্ষে তাঁর মোট রান এখন ১১৬১, যা আইপিএল ইতিহাসে কোনো এক দলের বিরুদ্ধে সর্বাধিক।
ওপেনিংয়ে Ryan Rickelton-এর সঙ্গে ১৪৮ রানের জুটি গড়ে ম্যাচের ভিত তৈরি করে দেন তিনি। এই পার্টনারশিপই ম্যাচকে মুম্বাইয়ের দিকে নিয়ে যায়।
আজকের ম্যাচের বিশেষ দুটি কারণে খুবই ভালো লাগলো দেখতে সেখানে রোহিত শর্মা ছোট্ট একটি ক্যাচ আউট এ তিনি ব্যাট ছেড়ে দিলেন এবং সর্বাধিক রান করে তিনি এখন আইপিএলে এগিয়ে আছে
শেষ পর্যন্ত অনুকূল রায়ের অসাধারণ ক্যাচে রোহিত আউট হলেও, তার আগেই ম্যাচ কার্যত নিয়ন্ত্রণে এনে দেন।