ক্রোমার Everything Apple সেল শুরু: iPhone 17 থেকে MacBook নিয়ে বড় ছাড়

ভারতের জনপ্রিয় ইলেকট্রনিক্স রিটেইলার ক্রোমা আবারও তাদের বহু প্রতিক্ষিত ‘Everything Apple’ সেল শুরু করার ঘোষনা করেছে। এই বিশেষ সেলটি এপ্রিল, মে এবং জুন মাস জুড়ে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে, যেখানে অ্যাপলের একাধিক জনপ্রিয় পন্যে আকর্ষণীয় ছাড় দেওয়া হবে
সেলের প্রথম পর্যায় শুরু হয়েছে ৩ এপ্রিল থেকে এবং এটি চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। এই সময়ে iPhone, MacBook, iPad, Apple Watch এবং Airবাট-এর মতো ডিভাইসগুলিতে বিশেষ অফার পাওয়া যাবে। কোম্পানির মতে, গ্রাহকদের জন্য অ্যাপল ইকোসিস্টেমে প্রবেশ করা এবং আপগ্রেড করা আরও সহজ করে তুলবে বলে জানিয়েছে।
এই সেলের অন্যতম আকর্ষণ হল এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ফাইন্যান্সিং অপশনের সমন্বয়। বিশেষ করে HDFC Tata ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। পাশাপাশি Tata Neu Coins, কুপন এবং EMI সুবিধাও গ্রাহকদের জন্য উপলব্ধ রাখা হয়েছে।
সবচেয়ে বড় অফারগুলোর মধ্যে iPhone 17 (256GB) উল্লেখযোগ্য। যার মূল দাম ৮২,৯০০ টাকা হলেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে এটি মাত্র ৪৪,৭৬৮ টাকার পাওয়া যাবে। এই দামের মধ্যে ২৩,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট, ৮,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস এবং অন্যান্য কুপনের সঙ্গে সুবিধা ও হয়েছে
এবং অন্যদিকে, ল্যাপটপ ক্যাটাগরিতে MacBook Neo (১৩-ইঞ্চি) বিশেষ করে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য বড় ছাড়ে অফার করা হচ্ছে। ৬৯,৯০০ টাকার এমআরপি থাকা সত্ত্বেও এটি মাত্র ৩৯,০৬৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই মূল্য নির্ধারণে এডুকেশন ডিসকাউন্ট, এক্সচেঞ্জ ভ্যালু এবং বোনাস সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
এই সেলের আওতায় অন্যান্য অ্যাপল পণ্যেও ছাড় দেওয়া হয়েছে। iPad (১১তম জেনারেশন) ২৯,৪৮৯ টাকা থেকে, Apple Watch SE 3 প্রায় ২৩,৩৮৮ টাকা থেকে এবং AirPods Pro 3 প্রায় ২২,৪৯১ টাকা থেকে শুরু দামে পাওয়া যাচ্ছে। তবে সমস্ত অফার নির্দিষ্ট শর্ত এবং উপলব্ধতার উপর নির্ভরশীল।
ক্রোমা জানিয়েছে, এই ক্যাম্পেইনটি মূলত শিক্ষার্থী, পেশাদার এবং কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। যারা নতুন ডিভাইস কিনতে চান বা পুরনো ডিভাইস আপগ্রেড করতে চান, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ করে দিয়েছে কোম্পানি এছাড়াও স্টোরে বিশেষ স্টুডেন্ট দের জন্য অতিরিক্ত সুবিধাও দেওয়া হচ্ছে।
তবে গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অফারগুলোর বেশিরভাগই এক্সচেঞ্জ, নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড এবং কুপন ব্যবহারের উপর নির্ভরশীল। তাই কেনার আগে শর্তগুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
সব মিলিয়ে, ক্রোমার ‘Everything Apple’ সেল ২০২৬ সালের অন্যতম বড় টেক অফার হিসেবে ধরা হচ্ছে, যা গ্রাহকদের জন্য অ্যাপল ডিভাইস কেনার একটি সাশ্রয়ী সুযোগ এনে দিয়েছে।




