New AI Content Rules: মঙ্গলবার কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এই সতর্ক ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে

নয়াদিল্লিতে:-বর্তমানে AI-দাপটে আসল নকলের ফারাক বোঝাই দুষ্কর হয়ে উঠেছে। এবার সেই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। AI দিয়ে তৈরি সমস্ত Deepfake কনটেন্ট ডিলিট করে দেয়া নির্দেশ দেওয়া হল। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় AI কনটেন্টগুলিকে স্পষ্টরূপে চিহ্নিত করতে হবে যাতে বোঝা যায় এটি একটি Ai content বলে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার (Social Media AI Regulation)
মঙ্গলবার কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এই সতর্কতা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ফেক ভিডিও, কৃত্রিম অডিও, বিকৃত করা দৃশ্যপট, সবের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। সেই সঙ্গে মেটাডেটা এবং ইউনিক আইডেন্টিফায়ার্সও থাকতে হবে, যাতে বোঝা যায় যে এটি একটি এআই কন্টেন্ট এবং কোন টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সংশোধিত এই নিয়ম কার্যকর হবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে।(Deepfake Law India)
ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে, AI ব্যবহার করে যে সব কনটেন্ট তৈরি করা হচ্ছে একটি চিহ্নিত থাকবে হবে, তেমনি লেবেল থাকতে হবে এবং ai কনটেন্ট উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পেলেলিস্ট তৈরি থাকতে হবে। (AI Content Removal Rule)
এদিনের মধ্যে এটি কে ঠিক করতে হবে। এই নির্দেশিকা প্রকাশ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তিন ঘণ্টার মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র, যেটা আগে ৩৬ ঘণ্টা ছিল। সরকার অথবা আদালত যেমন নির্দেশ দেবে, সেই মতো তিন ঘণ্টার মধ্যে চিহ্নিত AI দিয়ে তৈরি Deepfake কনটেন্ট সরিয়ে দিতে হবে। একবার কোনও কনটেন্টের উপর AI লেবেল বা । যেটি একটি ভিডিও অথবা ছবি মধ্যে এসে গেলে আর সরানো যাবে না কারণ এতে বোঝা যাবে যে এটি একটি এআই কন্টেন্ট। (AI Deepfake India)
প্রতিটি সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে জানিয়েছে যে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে হবে, যার মাধ্যমে AI ব্যবহার করা এবং Ai দিয়ে কনটেন্ট তৈরি করা বেআইনি, যৌনতাপূর্ণ বা প্রতারণামূলক কনটেন্ট বন্ধ করতে হবে এবং তার প্রচার আটকাতে হবে। নিয়ম লঙ্ঘন করলে, AI-এর অপব্যবহার করলে,তার পরিণতি কী হতে পারে। এটি মানুষদের কে জানাতে হবে এবং প্রতি তিন মাস পর পর গ্রাহকদের তা বোঝা তে হবে।(AI Deepfake India
Fake Video Law India)
কনটেন্ট তৈরি, প্রচার, আপলোডিং, পাবলিশিং, ট্রান্সমিটিং, স্টোরিং, আপডেটিং, শেয়ারিং, জেনারেশন, মডিফিকেশন, অলটারেশনের ক্ষেত্রে কোথাও যদি নিয়মের লঙ্ঘন চোখে পড়ে, যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে উপযুক্ত প্রযুক্তির ব্যবস্থা করতে হবে, যুক্তিসঙ্গত ব্যবস্থা নিতে হবে, যাতে কেউ ওই ধরনের কৃত্রিম কনটেন্ট তৈরি, প্রচার, পোস্ট বা শেয়ার করতে না পারে। কারণ তাতে তথ্যপ্রযুক্তি আইন তো বটেই, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৪৫, POCSO আইনের ৩২ ধারা এবং এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস আইনের ২ নম্বর ধারা লঙ্ঘিত হবে। অর্থাৎ ব্যক্তিবিশেষের ক্ষেত্রে AI কনটেন্ট পোস্ট করতে গেলে, সেটিকে প্রকাশ্যে সেই মর্মে ঘোষণা বাধ্যতামূলক যেমন, তেমনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও সেই ঘোষণা যাচাই করে দেখতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই এমন ব্যবস্থাপনা চোখে পড়ে, যেখানে কোনও কনটেন্ট AI দ্বারা তৈরি কি না বা AI ব্যবহার করে কোনও রকমের পরিবর্তন ঘটানো হয়েছে কি না, তা চিহ্নিত করা যায়।






