
ইন্টারনেট দুনিয়ায় মানুষের সুবিধা বজায় রাখতে এবার কৃত্রিম মেধা বা এআই-কে আরও শক্তিশালী করে তুলতে গুগল। ইউজারদের জন্য তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে যুক্ত হয়েছে এক নতুন চমক।
ইন্টারনেট দুনিয়ায় মানুষের সুবিধা বজায় রাখতে এবার কৃত্রিম মেধা বা এআই-কে আরও শক্তিশালী করে তুলতে গুগল। ইউজারদের জন্য তাদের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে যুক্ত হয়েছে এক নতুন চমক। এর নাম দেওয়া হয়েছে ‘স্কিলস’। মূলত জেমিনি এআই-এর হাত ধরে এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও নিখুঁত করে তুলবে। এর ফলে বারবার একই নির্দেশ বা প্রম্পট টাইপ করার ঝক্কি থেকে মুক্তি মিলবে।
Skills’ ফিচার কী এবং কীভাবে কাজ করে
সহজ ভাষায় বলতে গেলে, ‘স্কিলস’ হল আপনার পছন্দের বা নিয়মিত ব্যবহৃত কিছু নির্দেশিকার সমষ্টি। ধরুন, আপনি বারবার ইন্টারনেটে রান্নার রেসিপি খোঁজেন অথবা বিভিন্ন ওয়েবসাইটের জিনিসের দাম চেক করেন। আগে এই কাজটির জন্য বারবার একই ধরণের নির্দেশ টাইপ করতে হত।
এখন থেকে সেই নির্দেশটি একবার ‘স্কিল’ হিসেবে সেভ করে রাখলেই কেল্লাফতে। এরপর মাত্র একটি ক্লিকেই জেমিনি আপনার হয়ে সেই কাজ করে দেবে। এমনকী ব্রাউজারে খোলা একাধিক ট্যাবের তথ্য ঘেঁটে নিমেষের মধ্যে আপনার সামনে সব তথ্য হাজির করবে এই নতুন প্রযুক্তি টি
কীভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার
এই ফিচারটি ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। ক্রোম ব্রাউজারের উপরের ডানদিকের কোণে জেমিনি আইকনে ক্লিক করলেই এই দুনিয়ায় প্রবেশ করা সম্ভব। সেখানে গিয়ে নিজের পছন্দমতো প্রম্পট লিখে সেটিকে স্কিল হিসেবে সেভ করা যাবে।
ব্যবহারের সহজ ধাপ
✔ জেমিনি আইকনে ক্লিক করুন
✔ প্রম্পট লিখে ‘Skill’ হিসেবে সেভ করুন
✔ পরে “/” বা “+” দিয়ে ব্যবহার করুন
পরে ব্যবহারের সময় কেবল একটি ‘স্ল্যাশ’ (/) টাইপ করলেই বা প্লাস চিহ্নে ক্লিক করলেই সেভ করা স্কিলগুলো সামনে চলে আসবে। গুগল ইতিমধ্যেই ৫০টির বেশি প্রি-সেট স্কিল তৈরি করে রেখেছে।
কী কী সুবিধা পাওয়া যাবে
✔ এক ক্লিকে কাজ সম্পন্ন
✔ বারবার প্রম্পট টাইপ করার দরকার নেই
✔ একাধিক ট্যাব থেকে দ্রুত তথ্য সংগ্রহ
✔ প্রোডাক্টিভিটি বৃদ্ধি
যার মাধ্যমে প্রোটিন ক্যালকুলেট করা থেকে শুরু করে দীর্ঘ কোনও নথির সারসংক্ষেপ তৈরি— সবই হবে চোখের পলকে।
নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা
তবে শুধু উৎপাদনশীলতা বাড়ানোই নয়, কেনাকাটা বা ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। জামাকাপড় কেনার সময় বিভিন্ন সাইটের দামের তুলনা করা এখন সময়ের অপেক্ষা মাত্র।
তবে নিরাপত্তার কথা মাথায় রেখে গুগল জানিয়েছে, ইমেল পাঠানো বা ক্যালেন্ডারে কোনও ইভেন্ট যোগ করার মতো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এআই আগে ইউজারের অনুমতি নেবে।
বর্তমান অবস্থা
✔ শুধুমাত্র ডেস্কটপ ইউজারদের জন্য
✔ মার্কিন ইংরেজি ভাষায় চালু
✔ ভবিষ্যতে অন্যান্য ভাষায় আসবে















