Home Service Company CEO News Jobs Partnership

গুগল পিছিয়ে নয়! ChatGPT-এর আগেই LaMDA তৈরি ছিল – Sundar Pichai on AI Race

গুগল কি সত্যিই পিছিয়ে আছে এখনো ২০২৬ ?
বর্তমানে অনেকেই মনে করছেন গুগল এআই চ্যাটবট দৌড়ে পিছিয়ে পড়েছে। তবে গুগলের CEO সুন্দর পিচাই স্পষ্ট জানিয়েছেন—গুগল আসলে পিছিয়ে ছিল না, বরং তারা আগে থেকেই একই ধরনের প্রযুক্তি তৈরি করে রেখেছিল।

LaMDA: ChatGPT-এর আগেই তৈরি
পিচাই জানান, ২০২২ সালেই গুগলের LaMDA চ্যাটবট তৈরি ছিল, যা অনেকটা ChatGPT-এর প্রাথমিক ভার্সনের মতো কাজ করত।
তিনি বলেন,
👉 “আমাদের কাছে সেই ধরনের প্রোডাক্ট আগে থেকেই ছিল, কিন্তু আমরা সেটি দ্রুত বাজারে আনিনি।”

কেন গুগল আগে লঞ্চ করেনি?
গুগলের মতে, সেই সময়ের LaMDA মডেলটি পুরোপুরি নিরাপদ বা stable ছিল না।
👉 পিচাই স্বীকার করেছেন, সেই ভার্সনটি “কিছুটা বেশি ক্ষতিকর হতে পারত” এবং তাই তা লঞ্চ করা হয়নি।

ChatGPT-এর পরে কী হলো?
ChatGPT লঞ্চ হওয়ার পর গুগলের ভেতরে “Code Red” পরিস্থিতি তৈরি হয়।
এরপর দ্রুত Bard চালু করা হয়, যা পরে Gemini নামে রিব্র্যান্ড করা হয়েছে

ভবিষ্যৎ কী বলছে?
বর্তমানে গুগল তাদের AI প্রোডাক্টকে আরও উন্নত করে বাজারে এগিয়ে নিয়ে যাচ্ছে।
পিচাইয়ের মতে, গুগল দেরি করেনি—বরং quality এবং safety-এর জন্য সময় নিয়েছে।

Home Service Jobs Partner
Scroll to Top